Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৫, ২০২৫

পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
এ আই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় সংস্থার কমিটি গঠন বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটায় একে অপরে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

অভিযোগ উঠেছে বিএনপি নেতা ব্যবসায়ী আসাদুজ্জামান ময়না ও তার সমর্থকরা দেবদুয়ার শেখ পাড়ার আকুঞ্জির স্ত্রী রেহানা বেগম (৫৮) ও শেখ আমির হামজা রানা (৪৩) কে মারপিট করে আহত করেন। প্রকৃত ঘটনা আড়াল করতে ময়না রেহানা বেগমের ছেলেদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

অন্যদিকে বিএনপি নেতা ময়না সমর্থকদের পাল্টা অভিযোগ আমির হামজা রানা স আসাদুজ্জামান ময়না ও তার ভাইকে মাথায় আঘাত করে আহত করেন। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শামীম আকুঞ্জি জানান, মাইকিং করে শেখপাড়া পল্লী উন্নয়ন সংস্থার কমিটি গঠনের লক্ষ্যে ২১ ডিসেম্বর রাত ৮টার দিকে দেবদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাবেক সভাপতি আসাদুজ্জামান ময়না।

সভায় সংস্থার কমিটি গঠন নিয়ে উপস্থিত সদস্যদের এক পক্ষ ভোটাভুটি ও অন্য পক্ষ আলোচনান্তে কমিটি গঠনের প্রস্তাব দেন। একপর্যায়ে বাকবিতন্ডা ও তর্কে জড়িয়ে পড়েন আসাদুজ্জামান ময়না ও আমির হামজাসহ অনেকে। এতে ভন্ডুল হয়ে যায় সভা।

পরে ফিরে আসার সময় পথে ময়না ও তার লোকজন হামজাকে মারপিট করেন।
স্থানীয় দোকানদার শেখ মিকাইল আকুঞ্জি জানান, ময়না ও তার লোকজন বাড়ির মধ্যে হামজা মারপিট করে।

একই অভিযোগ করেন শেখ বাবু আকুঞ্জি ও আছিয়া দম্পতি। রেহেনা বেগম বলেন ছেলে হামজা অজ্ঞান হয়ে পড়লে মা হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করি কিন্তু তারা আমাকেই মারপিট করে।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান ময়না বলেন, তাদের দুই ভাইয়ের উপর এলাকাবাসী সন্তুষ্ট না।

আমাদের উপর মারপিটের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।

এদিকে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে সরেজমিনে ঘটনা যাচাই করে দুপক্ষের বিরোধ নিরসনে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.