Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২, ২০২৬

যশোরে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কনকনে শীতে কাঁপতে থাকা অসহায়, হতদরিদ্র ও গরীব শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রতি বছরের ন্যায় এবারও উষ্ণতার বার্তা নিয়ে হাজির হয়েছে তারা। শুক্রবার দুপুরে জেলা ইউনিট অফিস চত্ত্বরে ৬শত শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এই মানবী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিটের ভাইস-চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন, সেক্রেটারি জাহিদ হাসান টুকুন। এছাড়াও কার্যনির্বাহী সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মো. ইসহাক, গোলাম রেজা দুলু, রাশেদ খান, এ কে শরফুদ্দৌলা ও রাশিদা রহমান।

ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন এবং হুমায়ন কবীরসহ ইউনিটের সকল যুব সদস্যগণ এবং যুব স্বেচ্ছাসেবকবৃন্দ বিতরণ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সক্রিয় সহযোগিতা করেন।

ভাইস-চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন বলেন, রেড ক্রিসেন্ট সর্বদা মানবতার সেবায় নিয়োজিত। আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যরে মধ্যে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে।

সেক্রেটারি জাহিদ হাসান টুকুন জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এই কার্যক্রম অসহায় মানুষগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আমরা আশা করি।

কম্বল হাতে পেয়ে শীতার্ত মানুষজন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.