Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
ইসলামী ইতিহাস

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা :
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে যশোরের চৌগাছার বুড়িন্দিয়া কলপাড়া মসজিদে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

মাওলানা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার ভোর-এর চৌগাছা সংবাদদাতা ও পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের, সাংবাদিক মাওলানা আব্দুর রহিম, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক আসাদুজ্জামান মুক্ত ও সাংবাদিক কালিমুল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা এমদাদুল হক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাস্টার আজিজুর রহমান, মাওলানা মোতাছিম বিল্লাহ, মাওলানা ফসিয়ার রহমান ও মাস্টার খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেম্বর পদপ্রার্থী আব্বাস আলী।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা ও ন্যায়-ইনসাফের শিক্ষা তুলে ধরেন। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের ওপরও তারা গুরুত্ব দেন।

আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.