বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ নাজির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চৌগাছা থানার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালানো হয়। গ্রামের মান্নান নামে এক ব্যক্তির বাড়ির সামনের ইট বিছানো রাস্তার ওপর থেকে নাজির উদ্দিনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
আটক নাজির উদ্দিন রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
