Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১২, ২০২৬

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে পাইকগাছায় অভিজ্ঞতা বিনিময় সভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে পাইকগাছায় অভিজ্ঞতা বিনিময় সভা
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় রুপান্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে ইউথ ফর সুন্দরবনের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় অঞ্চলের ১৭টি উপজেলা নিয়ে গঠিত “ইউথ-ফর কমিটি” সুন্দরবনে পলিথিন ও প্লাস্টিকের দূষণ রোধে কাজ করে যাচ্ছে।

ইউথ-ফর সুন্দরবন উপজেলার গদাইপুর, পৌরসভা, হরিঢালী ও গড়ইখালী’তে ব্যবসায়ী, বনজীবি, মৎস্যজীবী, উপজেলায় তারুণ্যের উৎসবে সচেতনতা বৃদ্ধি ও সুন্দরবন দূষণমুক্ত রাখতে পলিথিন ও প্লাস্টিক বর্জনে বাজার কমিটিসহ বাড়ি-বাড়ি উঠোন বৈঠক, রুপান্তর কর্তৃক বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ করা হয়।

সভায় অতিথিরা বলেন, সুন্দরবন মায়ের মত উপকূলীয় অঞ্চলের মানুষকে আগলে রেখেছে। যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করছে একই সাথে অক্সিজেন সরবরাহ করছে। সে কারণে সুন্দরবন সুরক্ষা ও নদী দূষণমুক্ত রাখতে প্লাস্টিক ও পলিথিন বর্জনে সুন্দরবন এলাকায় সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণার প্রতি গুরুত্ব দেয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল, রুপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাকি রেজওয়ানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, সাবেক মহিলা কাউন্সিলর আসমা আহম্মেদ।

কর্মপরিকল্পনা পেশ করেন ইউথ-ফর সুন্দরবনের নাজমুন নাহার ইতি।

বক্তব্য রাখেন ইউথ-ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সহ-সভাপতি ছন্দা সুলতানাসহ তানিয়া, সাহেদা বেগম, প্রশান্ত সরকার, সোহাগ গাজী, আনোয়ার, আ, সামাদ, এনজিও কর্মী অনান্যা বৈরাগী প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও

যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.