Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুষ্ঠু নির্বাচন প্রশ্নে প্রশাসনের জিরো টলারেন্স : সাতক্ষীরা জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সাংবাদদাতা
আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে-আমরা একটি সুষ্ঠু নির্বাচন করবো। এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই। আমাদের কোনো গোপন এজেন্ডা নেই; আমাদের একমাত্র এজেন্ডা হলো এই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া।

প্রশাসন কারো পক্ষ নেবে না; প্রশাসন আইন মেনে চলবে এবং আইনের পক্ষে থেকেই দায়িত্ব পালন করবে। আপনারা যারা প্রার্থী রয়েছেন, দয়া করে আপনাদের নেতা-কর্মীদের নির্বাচন আইন ও বিধিমালা মেনে চলার বিষয়ে কঠোর নির্দেশনা দেবেন।

আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব, কালিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, সাতক্ষীরা-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রবিউল বাশার, জাতীয় মাইনোরিটি পার্টি মনোনীত প্রার্থী রুমেল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী ও নির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর আব্দুল ওহাব সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সদস্য সচিব মারুফ হাসান, ইসলামী আন্দোলনের উপজেলা সদস্য সচিব হাফেজ আকরাম হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবমুক্ত পরিবেশ সৃষ্টি এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.