Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাহিদুল কবীর মিল্টন / কামরুজ্জামান টিটু :
শহরের ঘোপ জেল রোডে সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির অবৈধ কারখানাটির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। সোহাগ অটোর দোকানের উত্তর পাশে কদম রসুলের বাড়ির গলির ভিতর অবস্থিত কারখানাটি চলছে পুরোদমেই।

প্রতিদিনই অনুমোদনবিহীন অবৈধ এই কারখানায় ডজন ডজন অটো রিকশা তৈরি করা হচ্ছে। এর ফলে শহরের যেমন যানজট সৃষ্টি হচ্ছে তেমনি সরকারও মোটা অংকের টাকা রাজস্ব হারাচ্ছে। সোহাগ অটোর অনুমোদনবিহীন অটো রিকশা তৈরির অবৈধ কারখানা নিয়ে কয়েকটি দৈনিক বাংলার ভোরসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে একাধিক নিউজ প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ সুযোগে প্রশাসনের নাকের ডগায় সোহাগ তার অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

অনুমোদনবিহীন ও অবৈধ অটো রিকশা তৈরির কারখানার বিরুদ্ধে সাধারণত বেশ কিছু কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। কিন্তু প্রশাসন সেদিকে হাঁটছে না। বিগত ফ্যাসিস্ট আমনে স্থানীয় যুবলীগ নেতাদের পৃষ্ঠপোষকতায় স্থাপিত কারখানাটির প্রতি এখনও স্থানীয় প্রশাসন ঢিমেতালে চলো নীতি অনুসরণ করছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
প্রচলিত আইন অনুযায়ী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে অবৈধ কারখানার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়া এবং ভবন বা প্রাঙ্গণটি সিলগালা করার আইন রয়েছে।

জরিমানা ও কারাদণ্ড: ‘বাংলাদেশ শ্রম আইন’, ‘পরিবেশ সংরক্ষণ আইন’ এবং ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন’ লঙ্ঘনের দায়ে কারখানার মালিককে মোটা অঙ্কের জরিমানা এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।

মালামাল ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত: অবৈধভাবে তৈরি করা অটো রিকশা, যন্ত্রাংশ এবং রিকশা তৈরির ভারি যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রশাসন জব্দ বা বাজেয়াপ্ত করতে পারে।

ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন: কারখানার অবৈধ বিদ্যুৎ, গ্যাস বা পানির সংযোগ থাকলে তা তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেয়ারও প্রচলিত নিয়ম রয়েছে।

নিয়মিত মামলা দায়ের: কারখানার মালিক বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করার আইন আছে।

অথচ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কেউই সোহাগ অটোর অনুমোদন বিহীন অবৈধ অটো রিকশা তৈরির কারখানার বিরুদ্ধে উল্লেখিত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না। অভিযোগ উঠেছে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সোহাগ অটোর স্বত্তাধিকারি সোহাগের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে অনুমোদন বিহীন অবৈধ অটো রিকশা তৈরির কারখানা পরিচালনা করতে সহযোগিতা করছে।

এ বিষয়ে কথা বলতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক সুজন সরকারে ০১৩১৮…০১ নম্বর মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026

    যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.