Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
  • শালিখায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কেশবপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের
  • নড়াইলে দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ জন গুলিবিদ্ধ
  • অনাপত্তি সনদ বাতিল : ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
  • মাগুরার শ্রীপুরে সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় বিভিন্ন জলমহাল, প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার সকালে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নির্ধারিত পরিমাণে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয় ও প্রতিষ্ঠানের পুকুরে মোট ৩৩৩ কেজি ৩৩০ গ্রাম মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এর মধ্যে উপজেলা পরিষদের পুকুরে ৪০ কেজি, কেশবপুর থানার পুকুরে ২৫ কেজি এবং হাসপাতালের পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এছাড়া উপজেলা পাবলিক মাঠ সংলগ্ন ভূমি অফিসের পুকুরে ২০ কেজি, খাদ্য গুদামের পুকুরে ২০ কেজি, পানি উন্নয়ন বোর্ডের পুকুরে ২০ কেজি, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুরে ২০ কেজি এবং কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

একইভাবে আলতাপোল আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২০ কেজি, মধ্যপল্লী পুকুরে ২০ কেজি, বিল চাতরায় ২০ কেজি, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি, সন্ধ্যাপাড়া আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২০ কেজি এবং আগরহাটি আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২০ কেজি মাছের পোনা ছাড়া হয়।

এর পাশাপাশি বাইনের বিলে ২৩ কেজি ৩৩০ গ্রাম মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন জলাশয়ে মোট ৩৩৩ কেজি ৩৩০ গ্রাম মাছের পোনা অবমুক্ত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

    September 23, 2026

    শালিখায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

    September 23, 2026

    রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.