Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবকদলের মিছিল
  • নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
  • শালিখায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কেশবপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের
  • নড়াইলে দু’ পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ জন গুলিবিদ্ধ
  • অনাপত্তি সনদ বাতিল : ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার সকালে থানার পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। তবে এই রিপোর্ট লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন ও হাসান পুটিমারী গ্রামের এসকেন শেখকে গ্রেফতার করেন। পরে তাকে হাতকড়া পরিয়ে পুটিমারী বাজারে নেয়া হলে সেখানে আসামির অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামি এসকেন শেখের বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখ হ্যান্ডকাপ পরিহিত আসামিকে ছিনিয়ে নেয়ার সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন।

এ সময় এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্যা প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্যা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে পুলিশকে লাঞ্ছিত করে আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তবে বুধবার বিকেল পর্যন্ত ছিনতাই হওয়া ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একই সঙ্গে পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেফতার এবং ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে পুটিমারী ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবকদলের মিছিল

    September 23, 2026

    শালিখায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

    September 23, 2026

    কেশবপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.