Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
  • বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  
  • শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
  • নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৪, ২০২৬

কলারোয়ায় অনুমোদনহীন ক্লিনিকে চলে অপারেশন: হাতুড়ে ডাক্তার করে প্রেসক্রিপশন!

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
কলারোয়ায় অনুমোদনহীন ক্লিনিকে চলে অপারেশন: হাতুড়ে ডাক্তার করে প্রেসক্রিপশন!
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সাতক্ষীরা কলারোয়া উপজেলার গয়ড়া বাজারে অবস্থিত অনুমোদিতহীন আছিয়া মেমোরিয়াল নার্সিংহোম ক্লিনিকে নিয়মিত চলছে প্রসূতি নারীর সিজারিয়ান অপারেশন, অ্যাপেন্ডিক্স ও পিআইডির মত গুরুতর অপারেশন।

রুগীদের অপারেশন করতে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে আনা হয় ডাক্তার। আর প্রেসক্রিপশন করেন ক্লিনিকটির পরিচালক হাতুড়ে ডাক্তার রমজান আলী নিজেই।

ছাড়পত্রের আগমুহূর্ত পর্যন্ত অপারেশন করা সেই ডাক্তারের সাথে দেখা হয় না রুগীদের। অপারেশন করা রুগীদের ইমারজেন্সি চিকিৎসার প্রয়োজন হলে নার্স অথবা ওয়ার্ড বয়রা দেন চিকিৎসা।

এছাড়াও ক্লিনিকের নাম ব্যবহার করা হয় আছিয়া মেমোরিয়াল নার্সিং হোম। কিন্তু ক্লিনিকের ফটকে নাই কোন বৈধ সাইনবোর্ড। ধারণা করা হচ্ছে প্রশাসনের চোখ ফাঁকি দিতে এই কৌশল অবলম্বন করেছে ক্লিনিক মালিক।

সরকারি নীতিমালা অনুসারে ক্লিনিক-ডায়াগনস্টিস সেন্টারে আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত নার্স, ও দক্ষ টেকনোশিয়ানসহ সার্বক্ষণিক ডাক্তার থাকার কথা থাকলেও সে নিয়ম মামা হচ্ছে না এখানে।

যা শিকার করেছেন প্রতিষ্ঠানের পরিচালক রমজান আলী। আবার প্রতিবেদকের ক্যামেরার সামনে সব জায়গায় নাকি এভাবে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার চলছে বলে দাবি করেন রমজান আলী।

এ সকল নামসর্বস্ব ক্লিনিক ও ডায়াগনস্টিস সেন্টারগুলোতে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। সচেতন মহলের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সঠিক নজরদারি করতেন তাহলে অবৈধ ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার গড়ে তুলতে পারতেন না সংশ্লিষ্টরা।

মানুষের মৌলিক চাহিদারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা সেবা। সেই মৌলিক চাহিদা পূরণ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

এর মধ্যে গয়ড়া বাজারের মত মফস্বল বাজারে বেশ কয়েকটি ক্লিনিক- ডায়াগনস্টিস সেন্টার, সেগুলো অধিকাংশ মানহীন। নেই নিজস্ব ডাক্তার, নেই পরিশিক্ষিত নার্স ও দক্ষ টেকনোশিয়ান।

এভাবেই নিয়মনীতির তোয়াক্কা না করেই উল্টো পথে চলছে কলারোয়ার মানুষের স্বাস্থ্যসেবা।

এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন ক্লিনিকে কোনো ধরনের অপারেশন করা সম্পূর্ণ বেআইনি, এবং দণ্ডনীয় অপরাধ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, বৈধ অনুমোদন ও সঠিক অ্যানেস্থেশিয়া ব্যবস্থা ছাড়া ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচার করা যাবে না।

যদি নির্দেশনা অমান্য করে তবে ঐ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি

যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.