Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
  • চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • মৃত্যুবার্ষিকীতে নয়ন চৌধুরীর কবর জিয়ারত ওয়ার্ড বিএনপির
  • সাংবাদিকদের মব সৃষ্টিকারী বললেন ডা. ডাম্বেল
  • শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইসলাম হত্যা : আ#সামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন, বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা ইসলাম শেখকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা কামরুল এবং টিপু সুলতানসহ অন্যান্য আসামিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের রঘুনাথপুর-তালতলা এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচিতে দলমত নির্বিশেষে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বর রঘুনাথপুর গ্রামের মফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী উজ্বল হোসেন, রঘুনাথপুর এসএইচবিআর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এটিএম বায়েজিদ বরকতী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নিহত ইসলামের স্ত্রী জাহানারা বেগম, স্বেচ্ছাসেবকদল নেতা কাজী তরিকুল ইসলাম, যুবদল নেতা শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী সুরুজ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা জানান, গত ১০ সেপ্টেম্বর রঘুনাথপর গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর গ্রামের ঈদগাহর কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামরুল ও টিপু সুলতানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় লোহাগড়া থানায় ইসলামের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ উল্লেখযোগ্য আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি। এতে করে এলাকার সর্বসাধারণ ক্ষুব্ধ হয়ে পড়েছে।

পুলিশ হত্যা মামলার আসামিদের আটক না করে বরং গ্রামের সাধারণ মানুষের নামে লুটপাটের মিথ্যা মামলা নেয়ার পায়তারা করছে। বক্তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে উপস্থিত শত শত নারী-পুরুষ হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে লাহুড়িয়া-লোহাগড়া সড়কে বিক্ষোভ মিছিল করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়

    September 27, 2026

    যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    September 27, 2026

    যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.