বাংলার ভোর প্রতিবেদক :
ব্যস্ততার মাঝেও যশোর নগর বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের তানভীর সিদ্দিকী জয়ের চিকিৎসার খোঁজ নিতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ছুটে যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
হাসপাতালে গিয়ে তিনি জুবায়ের তানভীর সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার সমস্ত খোঁজখবর তিনি রাখছেন।
তিনি আরও জানান, তার চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জুবায়ের তানভীর সিদ্দিকীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জুবায়ের তানভীর সিদ্দিকী বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
