Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
  • চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • মৃত্যুবার্ষিকীতে নয়ন চৌধুরীর কবর জিয়ারত ওয়ার্ড বিএনপির
  • সাংবাদিকদের মব সৃষ্টিকারী বললেন ডা. ডাম্বেল
  • শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশ মহিলা পরিষদ যশোরের উদ্যোগে সাংগঠনিক মাস উপলক্ষে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আফরোজা শিরীন।

রোববার বিকেল ৫ টায় সংগঠনের উপ-পরিষদের উদ্যোগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য তহমিনা সুলতানা, উদ্যোক্তা জাহিদা পারভীন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি, বিশিষ্ট আইনজীবী মাহমুদ হাসান বুলু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন ইকবাল, অবসরপ্রাপ্ত অধ্যাপক শামীমা আখতার, উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি আমিনুর ইসলাম হিরু, উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান খাঁন এবং শহীদুল হক খাঁন মিলু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা এবং সমাজে সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা এই বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছেন।

বক্তারা বলেন, নারীকে সম্পূর্ণ মানুষ হিসেবে গণ্য না করে সমাজে টেকসই উন্নয়ন ও প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উপস্থিত অংশগ্রহণকারীরা এই অঙ্গীকার ব্যক্ত করেন যে, নারীর অধিকারকে কেবল নারীর বিষয় হিসেবে না দেখে একে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে এবং একটি সাম্যবাদী সমাজ বিনির্মানে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    September 27, 2026

    যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

    September 27, 2026

    চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.