Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ৪
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩০, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বনোপোল সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ নম্বর পুটখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির এমপি প্রার্থী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নূরুজ্জামান লিটন।

দুপুর গড়াতেই বেনাপোল ও পুটখালীর আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হতে থাকেন। “নূরুজ্জামান লিটনের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রধান অতিথির বক্তব্যে নূরুজ্জামান লিটন উপস্থিত সকলকে সালাম ও ধন্যবাদ জানিয়ে জনসাধারণের খোঁজখবর নেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণ নিশ্চিত হয় এবং দল ক্ষমতার বাইরে থাকলে সাধারণ মানুষ অবহেলিত ও অসহায় হয়ে পড়ে—এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচিত হলে শার্শা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। বারোপোতা মাধ্যমিক বিদ্যালয়সহ এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল শিক্ষার আওতায় আনার অঙ্গীকারও করেন তিনি।

ব্যক্তিগত আবেগ প্রকাশ করে নূরুজ্জামান লিটন তার প্রয়াত মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ার কথা উল্লেখ করেন। বক্তব্যের শেষাংশে তিনি তার মায়ের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহসিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজউদ্দীন ও কুদ্দুস আলী বিশ্বাসসহ উপজেলা, পৌর, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মে ২৪, ২০২৬

জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.