Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৬

হামলার প্রতিবাদে ঝিকরগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৬
Facebook Twitter WhatsApp
হামলার প্রতিবাদে ঝিকরগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াত, যুব জামায়াত ও শিবির কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল হয়েছে।

জনৈক জামায়াত নেতারা জানান, শনিবার দুপুরে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলাদের বাধা প্রদান করে। খবর পেয়ে যুব জামায়াত ও শিবিরের ৮-১০ জন নেতা কর্মী ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে বিএনপির কর্মীরা এসএস পাইপ, বাঁশ, দিয়ে তাদের উপর হামলা করে। এতে ঝিকরগাছা ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের কামাল ফারুকির ছেলে মুস্তাকিম হাসান, যুব জামায়াতের জহিরুল, শিবির কর্মী মুস্তাকিম, বায়জিদ আহত হন এবং তাদের মোটরসাইকেল ভাংচুর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বিকেল ৫ টার দিকে ঝিকরগাছা উপজেলা মহিলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা কর্মীদের উপর জঙ্গি স্টাইলে জামায়াতের নেতা কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন। এবং তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.