Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৬

১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের প্রতিবাদে যশোর পলিটেকনিক শিক্ষার্থীদের স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৬
Facebook Twitter WhatsApp
১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের প্রতিবাদে যশোর পলিটেকনিক শিক্ষার্থীদের স্মারকলিপি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পলিটেকনিক ইনস্টিটিউটের ১০ম গ্রেডের পদে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে ১০ দফা দাবি সংবলিত এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে অর্ধশতাধিক শিক্ষার্থী পলিটেকনিক ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান। স্মারকলিপি প্রদান শেষে তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদি ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে দক্ষতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেয়া একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের দাবি, পূর্বে কারিগরি খাতের ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। সম্প্রতি নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমামুল হোসেন, মেহেদী হাসান মাহিন, মুতাসিম মাশরাফিসহ অর্ধশতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী।

ডিগ্রিধারীদের নিয়োগের প্রতিবাদে যশোর পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি স্মারকলিপি ১০ম গ্রেডে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.