Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ৪
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৩ আসনের ১নং ওয়ার্ডে বিএনপি’র নির্বাচনী সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৪, ২০২৬Updated:ফেব্রুয়ারি ৫, ২০২৬No Comments২৯ Views
Facebook Twitter WhatsApp
যশোর-৩ আসনের ১নং ওয়ার্ডে বিএনপি’র নির্বাচনী সভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

৯০ দশকের যশোর সরকারি সিটি কলেজের তুখোর ছাত্রনেতা, যশোর জেলা সড়ক পরিবহন ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং লিটন ট্রাভেলস’র স্বত্বাধিকারী আনিছুর রহমান লিটনের তত্ত্বাবধানে

যশোর শহরের ১নং ওয়ার্ডের ঢাকা রোড সংলগ্ন মোল্লাপাড়া এলাকায় বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম (সিরা)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মহিলা দলের সহ-সভানেত্রী এস কে শাহিদা পারভীন কিসমিস। তিনি বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামে নারী নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দল সক্রিয়ভাবে অংশ নেবে।

এ ছাড়া সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দলীয় সাংগঠনিক অবস্থা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং আসন্ন নির্বাচনে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, যশোর-৩ আসনে বিএনপিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে নেতাকর্মীদের সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সভা শেষে দলীয় স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মে ২৪, ২০২৬

জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.