বাংলার ভোর প্রতিবেদক
‘সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যে সোমবার সকালে যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক।
তিনি বলেন, আবাসন ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার। মানুষের আবাসন ব্যবস্থা করার জন্য
সরকার চেষ্টা চালাচ্ছেন। যাতে করে কৃষি জমি কমে না যায়। সেই সাথে বস্তির কারণে পরিবেশ দূষণ দূর করতে আবাসন ভবন নির্মাণের লক্ষ্যে সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রবিউল আলম, আইডিইবির সাধারন সম্পাদক রুহুল আমিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ মাহাবুবুর রহমান হাউজিংয়ের উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহমেদ সাকিব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপন প্রমুখ।
