বাংলার ভোর প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট অডিটোরিয়ামে যশোর জেলা প্রশাসন ও শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এ সময় তিনি তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন করে শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন। শিক্ষকদের সম্মান অর্থ দিয়ে বিবেচনা না করে যোগ্যতা দিয়ে বিবেচনা করতে হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেনের সভাপতিত্বে ও তালবাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক ইবাদত খান ও শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পারভীনা খাতুনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন, যশোর শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মধু, পিটিআই সুপার আসাদুজ্জামান, ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, তীরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে পিটিআইতে গিয়ে শেষ হয়।
