লোহাগড়া সংবাদদাতা
“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল।
এ সময় আরো বক্তব্য রাখেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা মোশারফ হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ বজলুল করিম, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদরাস, প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদরাসার প্রায় শতাধিক শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন।
