Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্কুল সভাপতির অর্থায়নে কেশবপুরে ইউনিফর্ম পেল শিক্ষার্থীরা
  • কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত
  • ভবদহ দিবসে পদযাত্রায় মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি
  • লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন
  • বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি
  • নানা আয়োজনে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
  • গরুচোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভবদহ দিবসে পদযাত্রায় মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
আগামী মাঘী পূর্ণিমার আগেই টিআরএম (জোয়ারাধার) কার্যকর, আমডাঙ্গা খাল দ্রুত সংস্কারসহ চার দফা দাবিতে ভবদহ দিবস পালন করেছেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি। এ সব দাবিতে ভবদহ দিবস উপলক্ষে পদযাত্রা ও সমাবেশ করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। এ উপলক্ষে সোমবার বিকেল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমডাঙ্গা খালের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী আব্দুল হামিদের সভাপতিত্ব বক্তব্য রাখেন  ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও স্থায়ী সমাধান হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ২০২৪ সালে আমডাঙা খালের সংস্কারের অর্থ  বরাদ্দ হলেও এখনো আমডাঙ্গা খাল সংস্কারের কাজ শুরু হয়নি। এর জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতির কারণেই কাজ আটকে আছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত আমডাঙ্গা খাল প্রশস্ত ও পুনর্খননের পাশাপাশি ভবদহ অঞ্চলে টিআরএম চালুর দাবি জানান তিনি

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, অন্যতম নেতা অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, মাসুদ শেখ, সাধন বিশ্বাস, উপস্থিত ছিলেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য রাজু আহমেদ, আজিজুর রহমান ইকবাল গাজী মামুন সরদার আলমগীর উত্তম বিশ্বাস সঞ্জয় বৈরাগী প্রমুখ।

এর আগে ভবদহ দিবস উপলক্ষে অভয়নগর উপজেলার নওয়াপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি নওয়াপাড়ার বেঙ্গল গেটে গিয়ে শেষ হয়। এতে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি এলাকার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা ২০১৬ সালের ৫ অক্টোবরের হামলায় জড়িতদের দ্রুত বিচারসহ দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্কুল সভাপতির অর্থায়নে কেশবপুরে ইউনিফর্ম পেল শিক্ষার্থীরা

    October 5, 2026

    কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত

    October 5, 2026

    লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.