Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ৪
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত প্রধান দায়িত্ব : খবির গাজী

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৭, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত প্রধান দায়িত্ব : খবির গাজী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী দিনভর চুড়ামনকাটি ও দেয়াড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি লাঙ্গল প্রতীকের পক্ষে প্রচার জোরদার করেন।

সকাল থেকেই খবির গাজী কর্মী-সমর্থকদের নিয়ে দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে ভোটারদের দ্বারে দ্বারে যান।

এরপর তিনি চুড়ামনকাটি ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। জুম্মার নামাজ শেষে তিনি মসজিদে আসা মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

পথসভাগুলোতে খবির গাজী স্থানীয় জননিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে চুড়ামনকাটি ও দেয়াড়া ইউনিয়নসহ পুরো সদর এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূল করা হবে। আমাদের সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমার প্রধান দায়িত্ব।”

জাতীয় পার্টির শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “পল্লীবন্ধু এরশাদের আমলে দেশে যে উন্নয়নের ভিত্তি রচিত হয়েছিল, লাঙ্গল জয়ী হলে সেই ধারাবাহিকতায় আমি এই দুই ইউনিয়নের সকল সমস্যা সমাধানে এলাকার মানুষকে সাথে নিয়ে কাজ করব। বিশেষ করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব দূরিকরণে আমি বদ্ধপরিকর।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লালটু হোসেন, আবু সিদ্দিকী ঝন্টু, ডাক্তার হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, মফিজুর রহমান, ডাক্তার রফিকুল ইসলাম, রাকিবুল হাসান আকাশ, অলিয়ার রহমান, আশা হোসেন, হৃদয় হোসেন, সুরুজ আলী, শাহিন রেজা, নান্নু শেখ, ইয়ামিন রহমান, শরিফুল ইসলাম, সাজেক আলী, সদর উপজেলা জাতীয় পার্টিন ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সমাজসেবক জিনিয়া জেরিন লম্মিসহ যুব সংহতি ও ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মে ২৪, ২০২৬

জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.