Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৭, ২০২৬

জনগণের কষ্টের কারণ হওয়া আমার দলের নেতার জায়গা হবে কারাগারে : অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
জনগণের কষ্টের কারণ হওয়া আমার দলের নেতার জায়গা হবে কারাগারে : অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনে কোন মাদক সন্ত্রাসী, চাঁদাবাজির জায়গা যশোরের মুক্ত পরিবেশে হবে না, তাদের ঠিকানা হবে কারাগারে।

জনগণের সামান্য কষ্টের কারণ হয় এমন ব্যক্তি যদি আমার দলের সর্বোচ্চ নেতাও হয় তার জায়গা কারাগারে নিশিত করবো। আজকে যারা বিএনপির প্রতিপক্ষ হয়ে নির্বাচন করছে অতীততে তাদের রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। সে কারণে জনগণের জন্য তাদের কোন কর্ম পরিকল্পনা নেই। তারা ধর্মের নামে মানুষের বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণ ধর্মের অপ ব্যাখ্যকারীদের রুখে দেবে

শনিবার সদর উপজেলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন ধানের শীষে ভোট দিলে যশোরের মতো সারাদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। মানুষ উন্নয়ন বুঝে পায়। বিগত সময়ে বিএনপি বারংবার প্রমাণ করেছে। সে কারণে আজ মানুষ ভোটের জন্য উদগ্রীব হয়ে গেছে। অতীতে মানুষ যতবারই ভোট দেয়ার সুযোগ পেয়েছে, ততবারই মানুষ নিজেদের প্রয়োজনে ধানের শীষে আস্থা রেখেছে। বিএনপি সরকার গঠন করে তাদের আস্থার প্রতিদান দিয়েছে। অতীততের ধারাবাহিকতায় এবারও জনগণ ধানের শীষে আস্থা রাখবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। এটা নিছক কোন ঘোষণা নয়, এটি জনগণের সাথে চুক্তি। বিএনপি সরকার গঠন করলে বাধ্যতা মুলক সেই চুক্তি বাস্তবায়ন করবে। আজ দেশে অস্থিরতা বিরাজ করছে। এ থেকে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে। তার জন্য আমরা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।

এর আগে অনিন্দ্য ইসলাম অমিত পুলেরহাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। সময় তিনি বাজারের ব্যবসায়ী পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। সকলেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.