Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ
  • পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ
  • নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন
  • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো : নবনির্বাচিত এমপি মশিউর
  • যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর সাখাওয়াত হোসেন শিমুল (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিমুল জীবননগর উপজেলার ধোপাখালি মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে কালা গাংপাড়া এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে শিমুল নিখোঁজ ছিলেন। পরদিন রোববার তার স্বজনরা জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহতের চাচা মনিরুজ্জামান জানান, নিখোঁজ থাকার সময় তারা জানতে পারেন, সর্বশেষ এক মেয়ের সঙ্গে শিমুলের কথা হয়েছিল। ওই সময় শিমুল বলেছিলেন, “আমি চোখে কিছু দেখতে পারছি না, আমাকে নিয়ে যাও”এটাই ছিল তার শেষ কথা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ পাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রের ধারণা, ঘটনাটি সন্দেহজনক এবং এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় কালা গ্রামের গাঙপাড়ায় একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.