Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কিস্তিতে মোবাইল ক্রেতার মৃত্যু ওয়ালটনের অর্থ সহায়তা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কিস্তিতে মোবাইল ফোন কেনার পর স্বামীর অকাল মৃত্যু হলে ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’ সুবিধার আওতায় অর্ধলক্ষাধিক টাকা আর্থিক সহায়তা পেয়েছেন এক গ্রাহকের পরিবার। শনিবার বিকেলে সদর উপজেলার রুদ্রপুর রূপদিয়া বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, স্থানীয় এক গ্রাহক ওয়ালটনের কিস্তি সুবিধায় একটি মোবাইল ফোন কিনেছিলেন। পরবর্তীতে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটির ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’ নীতিমালার আওতায় তার পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. সনি বেগমের হাতে নগদ অর্ধলক্ষাধিক টাকা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজা আর এন রোড শাখার যশোর জোনের আরসিএম হাসানুজ্জামান। তিনি বলেন, ওয়ালটন সবসময় গ্রাহকের পাশে থাকার চেষ্টা করে। কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকের অকাল মৃত্যু হলে পরিবার যাতে আর্থিকভাবে বিপদে না পড়ে, সে লক্ষ্যে এই সুরক্ষা সুবিধা চালু রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক জাবের হোসেন, ওয়ালটন প্লাজা গাড়িখানা শাখার ব্যবস্থাপক জাহিদ হাসানসহ সংশ্লিষ্ট শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’ কর্মসূচির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারকে বকেয়া কিস্তির দায়মুক্তির পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে গ্রাহক ও তাদের পরিবারের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সহমর্মিতা প্রকাশ করা হয়।

আর্থিক সহায়তা পেয়ে মোছা. সনি বেগম ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। এ সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.