Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রমজানকে ঘিরে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
রমজানকে ঘিরে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
Share
Facebook Twitter LinkedIn
মাগুরা সংবাদদাতা
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাগুরায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফলের দোকান, তেল, চাল, মুদিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।
অভিযানকালে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোর-এ তদারকির সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্য সংরক্ষণ করে গ্রামের বিভিন্ন দোকানে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানা যায়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম, অননুমোদিত ও ক্ষতিকর রঙ মিশ্রিত পণ্য বিক্রি, নিম্নমানের নকল ও ভেজাল পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য খোলা রেখে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক জনাব বিপুল সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর পণ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের মো: আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিকভাবে মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে রমজান মাসে কেউ যেন অতিরিক্ত মুনাফা আদায় বা অসাধু উপায়ে বাজার অস্থিতিশীল না করে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.