Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জয়তী সোসাইটির উদ্যোগে সংস্থার নারীসেবা কর্মসূচির সদস্য ষাটোর্ধ্ব মায়েদের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।

“বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম।” এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সংস্থার নিজেস্ব তহবিল, সমাজের হৃদয়বান ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে প্রতিবছরের ন্যায় এবছর এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে কর্মসূচির সভাপতি অ্যাড. সালেহা বেগম। প্রধান অতিথি ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক অনিতা মল্লিক, বাংলাদেশ গ্রাম আদালত (তৃতীয় পর্যায়) জেলা ব্যবস্থাপক মহিতোষ কুমার রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) সভাপতি সাকির আলী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাড়াপোলের অবসরপ্রাপ্ত বিআরডিপি কর্মকর্তা আবুল হোসেন নাজিম, সমাজসেবক রামকৃষ্ণ ঘোষ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সভাপতি অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদস্য মবিনুল ইসলাম মবিন, রাফফাত আরা ডলিসহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।

ইফতার সামগ্রি হিসেবে কর্মসূচির ৪০০ জন মায়ের প্রত্যেককে চাল, ছোলা, চিনি, চিড়ে ও মুড়ি প্রদান করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.