Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব শুরু

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জয়ন্ত বসু
যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে। বৈশ্বিক মানবিকতার কর্মযজ্ঞে নিবেদিত থাকতে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবসেবা ও মানবিক উন্নয়নের আহ্বান জানানোর মধ্যে দিয়ে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার এ উৎসব শুরু হয়।

এদিন দুপুরে ‘স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত ডেপুটি কমিশার (এডিসি- সার্বিক) কমলেশ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজে যশোরের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হরেকৃষ্ণ দাস।

সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। স্বাগত বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যশোরের সভাপতি তপন রায়।

সঞ্চালনা করেন যশোর নওয়াপাড়া মডেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ রাহা।

এর আগে অস্থায়ী উৎসব মঞ্চে অভয়ন বসন্ত বাণী সংগীত অ্যাকাডেমির শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনার পর রামায়ণ গান পরিবেশন করেন মণিরামপুরের পালাকার উজ্জ্বল হালদার। সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত আলোচনা করেন স্বামী আত্মবিভানন্দ মহারাজ। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া দুপুরে অন্ন প্রসাদ বিতরণ হয়।

উৎসবের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার ভোর ৫টায় আশ্রমের মূল মন্দিরে হবে মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনা, সকাল আটটায় হবে শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও ভজন সংগীত, সকাল ১১টায় ‘শ্রীমা সারদাদেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা, আলোচনার পর রামায়ণ গান, সন্ধ্যায় ভাগবত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

উৎসবের সমাপনী দিন শুক্রবার বিকেলে হবে ‘শ্রীমা সারদা দেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.