Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত
  • যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক
  • পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান
  • যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত
  • যশোরে খাস জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আলোচনা
  • চার শতকের ঐতিহ্যের সাক্ষী আতিয়া মসজিদ
  • শপথের প্রথম দিনেই মাগুরা হাসপাতালে এমপি মনোয়ার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে খাস জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় সরকারি খাস জমি দখল, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে গোলাম রসুল।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তাদের বাড়ির পাশের বাসিন্দা শাহ আলম রাকা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ চুড়ামনকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। প্রায় এক বছর আগে তাদের বসতঘরের পেছনের সরকারি খাস জমি দখল করে ইটের দেয়াল নির্মাণ করেন।

ওই জমিতে রাস্তা তৈরির নামে ভুক্তভোগীদের বসতভিটার ভেতর দিয়ে জমি দখলের চেষ্টা করলে তারা প্রতিবাদ জানান। এরপর থেকেই বিভিন্ন সময় হুমকি-ধামকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি সকালে শাহ আলম রাকা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে গোলাম রসুলের মা ও বোনকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এছাড়া ১৪ ফেব্রুয়ারি সকালে আবারও ভাড়াটে লোকজন নিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা বাড়ির গেট, দেয়াল ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে। ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এতে প্রায় ৬ লাখ ৬২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, থানায় অভিযোগ দিলেও তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। উল্টো অভিযুক্তদের করা মামলায় তাদের পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছেন এবং কেউ কেউ কারাগারেও আছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে তাদের অভিযোগ নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.