Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত
  • যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক
  • পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান
  • যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত
  • যশোরে খাস জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আলোচনা
  • চার শতকের ঐতিহ্যের সাক্ষী আতিয়া মসজিদ
  • শপথের প্রথম দিনেই মাগুরা হাসপাতালে এমপি মনোয়ার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৯, ২০২৬Updated:ফেব্রুয়ারি ১৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মন্ত্রী হয়ে কাল প্রথম তিন দিনের সরকারি সফরে যশোর আসছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার বিকেল ৩টায় যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ বৈঠকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এরপর তিনি হোটেল ওরিয়ন মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।

২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রতিমন্ত্রী।

পরে দুপুর ১২টায় একই স্থানে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। দিন শেষে হোটেল ওরিয়নে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ইফতার মাহফিলে মিলিত হবেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.