Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের অভয়নগরের শুভরাড়া খানজাহান আলী (রহ.) মসজিদ: ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী
  • যশোরে রানা প্রতাপ হত্যা রহস্য উদ্ঘাটন, অস্ত্রসহ মূল আসামি গ্রেপ্তার
  • যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না : এমপি আজীজুরের হুঁশিয়ারি
  • মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত
  • যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক
  • পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান
  • যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার যশোরে এসে বিপুল জনতার ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। শুক্রবার বেলা ১১টায় বিমানে যশোরে পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিমানবন্দর থেকে তিনি যশোর সার্কিট হাউসে গেলে সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করছিলেন। সার্কিট হাউস প্রাঙ্গন জনসমুদ্রে পরিণত হয়। যশোর শহর ছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে আগত নেতাকর্মীরা ফুলের তোড়া ও মালা নিয়ে উপস্থিত হন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রায় দুই ঘণ্টা ধরে বিএনপির বিভিন্ন শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও সংবর্ধনায় অংশ নেন।

এর আগে সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এ সময় জেলা প্রশাসক আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবো। একই সাথে দেশের স্বার্থ রক্ষায় সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে তার ওপর অর্পিত দ্বায়িত্ব পালনের প্রতিশ্রুতি এবং অঙ্গিকার বাস্তবায়নের পুনর্ব্যক্ত করেন। পরে কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

প্রসঙ্গত, অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তার বাবা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পিতার রাজনৈতিক উত্তরাধিকার ধারণ করে অমিত জেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন এবং ধাপে ধাপে সাংগঠনিক দায়িত্বে আসীন হন। খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে দলীয় আস্থা অর্জন করেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অমিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদের।

পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে তাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, প্রতিমন্ত্রী হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের এই দায়িত্ব পালন যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন গতি আনবে। তারা এ জন্য দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের অভয়নগরের শুভরাড়া খানজাহান আলী (রহ.) মসজিদ: ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

যশোরে রানা প্রতাপ হত্যা রহস্য উদ্ঘাটন, অস্ত্রসহ মূল আসামি গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না : এমপি আজীজুরের হুঁশিয়ারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.