Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের চৌগাছায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩
  • মানসিক ভারসাম্যহীন শামীম হত্যার আসামি আটক
  • যশোরে সাংবাদিকদের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের ইফতার
  • যশোরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় দলকানা কর্মকর্তা দেখতে চাই না : অমিত
  • মণিরামপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • যশোর সদর উপজেলার কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • কোটচাঁদপুরে মহান শুহদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • যশোর ২ আসনের সংসদ সদস্য ফরিদ সংবর্ধিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের চৌগাছায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা সড়কের চান্দা আফরা বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির (৪০) নামে এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের বাসিন্দা। তিনি চৌগাছা মাঠপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং যশোর সেনানিবাসের ২১ ফিল্ডে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহতরা হলেন, যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের রাহুল (১৭), হাসান আলী (৪০) এবং রঘুরামপুর গ্রামের তুহিন (৩০)। স্থানীয় ও স্বজনরা জানান, নিহত হুমায়ুন কবির মোটরসাইকেলযোগে চৌগাছার দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলে তিনজন স্যানেটারি শ্রমিক কাজ শেষ করে যশোরের দিকে ফিরছিলেন। চান্দা আফরা বাজার মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে হুমায়ুন কবির মারা যান এবং অপর মোটরসাইকেলের তিনজন আরোহী আহত হন।

আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মানসিক ভারসাম্যহীন শামীম হত্যার আসামি আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

যশোরে সাংবাদিকদের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের ইফতার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

যশোরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় দলকানা কর্মকর্তা দেখতে চাই না : অমিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.