Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২২, ২০২৬

বিএসপির দেয়ালিকা স্বরবর্ণ’র সপ্তাহব্যাপি প্রদর্শনী শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
বিএসপির দেয়ালিকা স্বরবর্ণ’র সপ্তাহব্যাপি প্রদর্শনী শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

দেয়ালিকাকে সাহিত্যের আয়না বলা হয়। যে অঞ্চলে দেয়ালিকার প্রকাশনা বেশি, সে অঞ্চলে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বেশি হয়।

স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দেয়ালিকার সাহিত্য চর্চা করে তার জন্য আমাদের এখনই সজাগ হতে হবে। নতুবা আগামী প্রজন্ম শিল্প সাহিত্য সংস্কৃত থেকে দূর চলে যাবে।

২১ ফেব্রুয়ারি দুপুরে যশোর ইন্সটিটিউটে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রকাশিত ‘স্বরবর্ণ’ প্রদশনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

কবি অরুণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ড. শাহনাজ পারভীন, চিত্রশিল্পী কৃষি গৌতম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বরবর্ণ সম্পাদক ও বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

বেশি বেশি করে দেয়ালিকা প্রকাশের আহবান জানিয়ে আরো বক্তব্য রাখেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু, কবি মঞ্জুয়ার সোনালী।

এ সময় উপস্থিত ছিলেন, এডিএম রতন, ভদ্রাবতী বিশ্বাস, আহমেদ মাহবুব ফারুক, রেবেকা টপি, বকুল হক, এমএ কাসেম অমিয়, সঞ্জয় নন্দী, শাহরিয়ার সোহেল, শহিদুজ্জামান মিলন, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।

এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে বিএসপির নিজস্ব কার্যালয়ে একুশের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ রাজু।

বিএসপি স্বরবর্ণ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.