Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২২, ২০২৬

শপথ নিয়েই পাইকগাছা হাসপাতাল পরিচ্ছন্নতায় এমপি আজাদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
শপথ নিয়েই পাইকগাছা হাসপাতাল পরিচ্ছন্নতায় এমপি আজাদ
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা

শপথ নিয়ে খুলনা-৬ আসনের এমপি মাওলানা আবুল কালাম আজাদ শুরুতেই পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি রোববার সকালে দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমানসহ অন্যান্য ডাক্তার ও কর্মকর্তারা সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নবনির্বাচিত এমপি নানা সমস্যার মধ্যে চিকিৎসকদের স্বাস্থ্য সেবায় অবদান রাখার আহবান জানান। তিনি হাসপাতালে নিরাপদ পানি, মানসম্মত খাবার ও পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি হাসপাতাল এলাকায় চিকিৎসক ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে নিজেই পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।

পরে হাসপাতেলর রান্না ঘর, বাথরুম, রোগীদের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ, জরুরি বিভাগ পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এ সময় সংশ্লিষ্টরা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের ডাক্তার ও জনবল সংকটসহ নানা সমস্যা তুলে ধরলে এমপি সকল সংকট সসাধানের আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, অ্যানেসথেসিয়া ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল ডা. শাকিলা আফরোজ প্রমুখ।

এ সময় সংসদ সদস্যের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজীদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, মোমিন সানা, মাওলানা বুলবুল আহমেদ, মো. আলতাফ হোসেন, ডা. আসাদুল ইসলাস, রবিউল ইসলাম, অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, আব্দুল মজিদ, আব্দুল খালেক, শফিউর রহমান, আ. সামাদ, হারুণ অর রশীদ, ফিরোজ আহমেদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুনসহ অনেকে।

এমপি আজাদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.