Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২২, ২০২৬

স্ত্রীসহ শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
স্ত্রীসহ শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে প্রায় ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তাদের তিন সন্তানের নামে সন্দেহভাজন সম্পদের সন্ধান পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

রোববার দুপুরে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, প্রথম মামলার এজাহার অনুযায়ী শেখ আফিল উদ্দিনের নামে মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে অনুসন্ধানে তার বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। ফলে তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক।

অন্যদিকে, তাহেরা সোবহার নামে ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে (ব্যয়সহ)। এর বিপরীতে তার বৈধ আয় পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। অর্থাৎ, তার নামে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া সাবেক এই এমপির তিন ছেলে শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের নামে মোট ৪ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকার সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়া গেছে। এ প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে কমিশন।

দুদক জানিয়েছে, সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ আফিল উদ্দিন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.