লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে লোহাগড়া উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
খেলাফত মজলিস লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আলহাজ আব্দুল হান্নান সরদার,শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান,খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল্লাহ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস,প্রচার সম্পাদক ক্বারী ওয়াহিদুজ্জামান,ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান,শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাস্টার রিয়াজুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান,লোহাগড়া পৌরসভার নির্বাহী সদস্য ব্যাংকার ইমান আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
