বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের পরিচিত মুখ সৈয়দ শাহাজাহান আলী খোকন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের অর্থবিষয়ক সম্পাদক ও শহরের মাইকপট্টি এলাকার খোকন ইলেকট্রিকের স্বত্বাধিকারী বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী।
খোকন যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মাইকপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মিষ্টভাষী, হাসিখুশি ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত খোকনের মৃত্যুতে স্বজন, বন্ধু, ব্যবসায়ী মহল ও শুভাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর যশোর টাউনহল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে কারবালায় দাফন হবে বলে জানান ভাই জাহাঙ্গির আলম টোকন।
এদিকে, শাহজাহান আলী খোকনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এক যৌথ বিবৃতিতে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অপরদিকে,যশোরের সাবেক মেয়র আলহাজ্ব মারুফুল ইসলাম এবং তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিত শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
