Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৪, ২০২৬

শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন হত্যাকাণ্ডের প্রধান আসামি আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন হত্যাকাণ্ডের প্রধান আসামি আটক
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন (৩৮) হত্যা মামলার প্রধান আসামি চাকরিচ্যুত পুলিশ সদস্য গাজী মশিউর রহমানসহ এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন।
এর আগে বুধবার রাতে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়নের সহয়তায় ঢাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মশিউর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলাইতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার গাতীপাড়া কুলপালা গ্রামের পল্লী চিকিৎসক আল-আমীন রাত ৯ টার দিকে তারাবির নামাজ শেষে বাড়িতে ফেরার পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন মরদেহ উদ্ধার সহ সন্দেহভাজন তিনজনকে আটক করে আদালতে সোর্পদ করেন। পরে নিহত আল-আমীনের ছোট ভাই নিহত আল-আমীনের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী চাকরিচ্যুত পুলিশ সদস্য মশিউর রহমান এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এজাহার দায়ের করেন।

সোমবার রাতে গোপন সংবাদে র‌্যাবের সহায়তায় ঢাকা থেকে প্রধান আসামিকে এক সহযোগীসহ আটক করা হয়।

আটক আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি মারুফ হোসেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.