Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
Share
Facebook Twitter LinkedIn

হিমেল খান
যশোর শহরের বড়বাজারের এইচএমএম রোড এলাকায় সড়ক ও ফুটপাতের সীমানা নির্ধারণ করে লাল দাগ টেনে চিহ্নিত করেছে যশোর পৌরসভা। দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ বাজার উচ্ছেদের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

বুধবার বেলা ১১ টায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা বড়বাজারে গিয়ে সড়কের ওপর নির্ধারিত সীমানা পরিমাপ করে বিভিন্ন স্থানে রঙ দিয়ে দাগে টেনে চিহ্নিত করে দেন।

এ সময় পৌরসভার প্রকৌশলী বিএম কামাল আহমেদ, পৌরসভার সুপারভাইজার মনির উদ্দিন নয়ন ও মোহাম্মদ দেলোয়ার, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট নিশিকান্ত উপস্থিত ছিলেন।

প্রকৌশলী কামাল জানান, এইচএমএম রোডের সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান ও বাজার বসানোর কারণে দীর্ঘদিন ধরে যানজট ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে।

ব্যস্ত সময়ে জনসাধারণের চলাচলে ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের অভিযোগের পর পৌরসভার উদ্যোগে সীমানা নির্ধারণের উদ্যোগ নেয়।

তিনি আরো জানান, সেই সাথে চেম্বার অব কমার্সের সাথে সভা করে সিদ্ধান্ত নেয়ার পর উচ্ছেদকৃত জায়গায় লাল দাগ দেয়া হয়েছে। এর আগে বাজারের বিভিন্ন দোকানদারদের তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়া হলেও তা কার্যকর হয়নি।

তাই লাল দাগ কেটে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এখন থেকে লাল দাগের বাইরে বাজার বসলে তাদের জরিমানা করা হবে।

ব্যবসায়ীরা জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা ফুটপাতের উপর দোকান বসিয়েছেন। উচ্ছেদ অভিযান নিয়ে তারা উদ্বেগে রয়েছেন।

অন্যদিকে লাল দাগ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। তাদের দাবি, ফুটপাত দখলমুক্ত রাখতে পৌরসভার নিয়মিত নজরদারি রাখতে হবে।

আসন্ন ঈদকে সামনে রেখে শহরকে যানজটমুক্ত রাখতে প্রতিদিন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান পৌর কতৃপক্ষ।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.