Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  • হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
  • বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
  • মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
Share
Facebook Twitter LinkedIn

হিমেল খান
শৈশবের খেলনা গাড়ি খুলে ভেতরের অংশ দেখার কৌতুহল থেকে শুরু। সেই আগ্রহ আর চেষ্টায় এবার আকাশে উড়ছে যশোরের চৌগাছার এসএসসি পরিক্ষার্থীর তৈরি যুদ্ধ বিমান। সীমিত সামর্থ্যরে মধ্যেও এমন উদ্ভাবনী উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

যশোরের চৌগাছা সরকারি শাহাদাত পাইলট স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাইফ এনাম। চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই খেলনার যন্ত্রপাতির প্রতি আগ্রহ ছিলো তার। মাত্র পাঁচ বছর বয়সে খেলনা গাড়ি খুলে আবার জোড়া লাগাতো এনাম। সেই কৌতুহলই ধীরে ধীরে প্রযুক্তি নিয়ে কাজ করার অনুপ্রেরণায় পরিণত হয়।

২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে নিজ উদ্যেগে তৈরি করা একটি ফাইটার জেটের মডেল আকাশে উড়াতে সক্ষম হয় সে। এটি এ-২৭ মডেলের একটি ফাইটার জেটের আদলে তৈরি।

মাত্র ১৫ হাজার টাকা খরচ হয়েছে বিমানটি তৈরি করতে। আর এই বিমানে ব্যবহার করা হয়েছে ১৪০০ কেভি ক্ষমতার বিএলডিসি মোটর, ৮ ইঞ্চি প্রপেলার, রিমোট কন্ট্রোল রিসিভার, ব্যাটারি এবং ফাইটার জেটের আদলে নির্মিত সম্পূর্ণ বডি স্ট্রাকচার।

সাইফ এনাম জানায়, ইউটিউব থেকে ধারণা নিয়ে ধাপে ধাপে বিমান তৈরির কাজ শুরু করেন। দীর্ঘদিনের চেষ্টা আর পরিশ্রমের পর অবশেষে আকাশে উড়ছে তার বিমানটি।

তার তৈরি বিমানটি আকাশে উড্ডয়ন দেখতে ভেড় করেন স্থানীয় মানুষ। মূহূর্তটি ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আকাশে পাক খেতে থাকা ছোট যুদ্ধ বিমানটি সবার মধ্যেই সৃষ্টি করে বিস্ময় ও আনন্দ।

সিকেন্দার আলী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এনামের তৈরি এই যুদ্ধ বিমানটি যখন আকাশে উড়ে দেখতে খুব ভালো লাগে।

একই এলাকার শরীফুল ইসলাম বলেন, এনাম এই এলাকার মেধাবী ছাত্র। পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিস উদ্ভাবন করে।

এনামের বাবা সারেজ আলী একজন কৃষক। ২০১৬ সালের ডিসেম্বরে দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার পর নিয়মিত কাজ করতে পারেননা তিনি। পরে ওষুধ কোম্পানির চাকরি ছেড়ে কৃষি কাজ শুরু করেন।

সারেজ আলী বলেন, পারিবারিক সীমাবদ্ধতা থাকলেও ছেলের এই সাফল্যে গর্বিত তিনি। তবে সরকারি সহায়তা পেলে ছেলের উদ্ভাবনী কাজ আরো এগিয়ে যাবে বলে আশা পরিবারের।

প্রযুক্তির প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন সচেতন মহল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

এপ্রিল ১৯, ২০২৬

হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৯, ২০২৬

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.