বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের জমিজমা সংক্রান্ত জেরে দুই পক্ষের মুখোমুখী সংঘর্ষে আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার সময় উপজেলার সোনাকুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার ২৮ অক্টোবর রাত ১টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত আশিকুজ্জামান সোনাকুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন নিহতের বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০)। তাঁরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার ২৭ অক্টোবর গভীর রাতে সোনাকুর গ্রামের নজরুল, তার ভাই ফজলু রহমান এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান ও আরিফুজ্জামান বিরুদ্ধে আশিকুজ্জামানদের বসতবাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ী মারািট শুরু করে।
এ সময় আশিকুজ্জামান, তাঁর বাবা ও ভাই আহত হন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১টা ২০ মিনিটে আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হামলার ঘটনায় হামলারকারী পক্ষের ফজলু রহমানও আহত হয়েছেন। তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতর ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।
