Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১
  • যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreমার্চ ১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর এলাকায় চাঞ্চল্যকর আলমগীর হোসেন (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় মনিরুল ইসলাম (২৮) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম (২৮) যশোর ষষ্ঠিতলা পাড়া (সার্কিট হাউজ মোড়) এলাকার আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, গত ৩ জানুয়ারি তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়ালের পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ভিকটিম আলমগীর হোসেন মোটরসাইকেলে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পেছন থেকে তাকে অনুসরণ করে মাথায় গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিবি যশোরের এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি টিম ইতিপূর্বে মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুকসহ চারজনকে গ্রেফতার করেছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝুমঝুমপুর শিক্ষক পাড়া এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মনিরুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী, ওই রাতেই কোতয়ালী মডেল থানা এলাকার উপজেলা পরিষদের বিপরীত পাশে বন বিভাগ সংলগ্ন রাস্তা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি মনিরুল ইসলাম বিজ্ঞ আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১

এপ্রিল ২২, ২০২৬

যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.