Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
  • প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
  • জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
  • ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলকারীদের উচ্ছেদ
  • যশোরে নকল পণ্য তৈরি কারখানায় র‌্যাবের অভিযান : দু’জনের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

banglarbhoreBy banglarbhoreমার্চ ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
Share
Facebook Twitter LinkedIn

ফকিরহাট সংবাদদাতা

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-রূপসা আন্তঃজেলা মহাসড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৌশিক দেবনাথ ফকিরহাট উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত কৌশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা গুরুতর থাকায় খুলনায় পাঠানো হয়েছিল।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনা সম্পর্কে তিনি পরে জানতে পেরেছেন। পালিয়ে যাওয়া প্রাইভেট কারটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক গাড়িটি শনাক্তে অভিযান চলছে বলে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন

এপ্রিল ২২, ২০২৬

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়

এপ্রিল ২২, ২০২৬

প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.