Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
  • প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
  • জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
  • ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলকারীদের উচ্ছেদ
  • যশোরে নকল পণ্য তৈরি কারখানায় র‌্যাবের অভিযান : দু’জনের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া, বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাস। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে যাকাত ও দান-সাদকার গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, রমজান শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি চরিত্র গঠন, আত্মসংযম ও নৈতিক উন্নয়নের সুযোগ। ইসলামের সামাজিক শিক্ষাকে ধারণ করতে পারলে ন্যায়, মানবতা ও নৈতিকতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। এ সময় নেতাকর্মীদের সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু।

এ ছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে কয়েকশত মানুষ একত্রে মোনাজাতে অংশ নেন। দেশের শান্তি, অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে অতিথি ও উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সমাপনী বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল রমজানের আত্মিক ও নৈতিক শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন

এপ্রিল ২২, ২০২৬

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়

এপ্রিল ২২, ২০২৬

প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.