Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা
  • লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল
  • বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ৩২ জনকে ট্যাব বিতরণ
  • তরিকুল ইসলাম স্মরণে যশোরে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা

banglarbhoreBy banglarbhoreNovember 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জামায়াত নেতা হিসেবে পরিচিত জাকির হোসেনের বিরুদ্ধে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সামিয়া আফরোজকে নিয়ে পোস্ট দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে অভিযুক্ত জাকির হোসেনকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন সামিয়া। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, মণিরামপুর স্বাস্থ্য কমপ্লোক্সে মেডিকেল অফিসার চিকিৎসক রাফসান জানীর শ্যালিকা সামিয়া আফরোজকে ঘিরে ধর্ষণ মামলার ঘটনায় সম্প্রতি আদালত চিকিৎসক রাফসান জানীকে খালাস দিয়েছেন।

তবে আদালতের এ রায়ের পরও জাকির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে রায়ের সমালোচনা করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, সামিয়া আফরোজের আগের একটি ভিডিও আবারও নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন তিনি। একই ভিডিও পোস্ট করা হয় মণিরামপুর প্রেস নামের একটি ফেসবুক পেজেও।

সামিয়া জানান, স্থানীয় জামায়াত নেতা হিসেবে পরিচিত জাকির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিভিন্ন পোস্ট দিচ্ছে। এই পোস্টের বিষয়ে জানতে বুধবার সকালে মণিরামপুরে আসেন তিনা।

কেন তাকে নিয়ে বারবার এমন পোস্ট করা হচ্ছে, তা জানতে জাকির হোসেনের কাছে প্রশ্ন করেন তিনি। এ সময় সন্তোসজনক উত্তর না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে জাকিরকে জুতাপেটা করেন সামিয়া। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, চিকিৎসক রাফসান জানীর বিরুদ্ধে তার মানসিক ভারসাম্যহীন শ্যালিকাকে আটকে রেখে ধর্ষণের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়েছিল।

অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে কথিত সাংবাদিক জাকির হোসেন, নুর ইসলাম নাহিদ, আসিফ আকবর সেতু, আব্দুল্লাহ আল মামুনসহ যশোর, মণিরামপুর ও অভয়নগরের ৩০ থেকে ৩৫ জন জড়িত ছিলেন।

তবে মামলার তদন্ত শেষে বিজ্ঞ আদালত চিকিৎসক রাফসান জানীকে অব্যাহতি দেয়। এদিকে, মামলা ও আদালতের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে পোস্ট দেওয়ার ঘটনা এবং বুধবারের জুতাপেটার ভিডিও নিয়ে বিভিন্ন মহলে পুরে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে জামায়াত নেতা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার

    November 5, 2026

    তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি

    November 5, 2026

    প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.