Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত
  • ডুমুরিয়া গুলিতে যুবক নিহত
  • মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • যশোরে ইসলামীয়া ডায়াগনস্টিক সিলগালা প্রিন্সকে লাখ টাকা জরিমানা
  • বনফুলে ভোক্তা অধিকারের লাখ টাকা জরিমানা
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর
  • যশোরে তরিকুল ইসলামের স্মরণে রিকশা-ভ্যান শ্রমিক দলের দোয়া ও খাবার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর

banglarbhoreBy banglarbhoreNovember 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

এ নির্বাচনে অংশ নিতে ১১ পদে পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস ও সদস্য সচিব অ্যাডভোকেট এমএ গফুর এ প্যানেল ঘোষণার তথ্য জানিয়ে বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নূর আলম পান্নু প্রার্থী মনোনীত হয়েছেন।

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এসএম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ, সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও সিরাজুল ইসলাম সাগর, গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। ১৬ নভেম্বর দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে।

একই দিন বৈধ প্রার্থীদের তালিকা সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত। ভোট গ্রহণ ২৮ নভেম্বর সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

    November 5, 2026

    আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত

    November 5, 2026

    ডুমুরিয়া গুলিতে যুবক নিহত

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.