Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত
  • ডুমুরিয়া গুলিতে যুবক নিহত
  • মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • যশোরে ইসলামীয়া ডায়াগনস্টিক সিলগালা প্রিন্সকে লাখ টাকা জরিমানা
  • বনফুলে ভোক্তা অধিকারের লাখ টাকা জরিমানা
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর
  • যশোরে তরিকুল ইসলামের স্মরণে রিকশা-ভ্যান শ্রমিক দলের দোয়া ও খাবার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইসলামীয়া ডায়াগনস্টিক সিলগালা প্রিন্সকে লাখ টাকা জরিমানা

banglarbhoreBy banglarbhoreNovember 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইউনানী চিকিৎসক দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেয়ার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় অপর একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের সামনে অবস্থিত প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানটিতে মতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে রোগী দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। তিনি এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নন, বরং ইউনানী চিকিৎসক।

অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রোগীদের ব্যবস্থাপত্রে অ্যালোপ্যাথিকসহ বিভিন্ন ধরনের ওষুধ লিখে আসছিলেন। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সেলিম হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন।

অন্যদিকে, একই এলাকার ইসলামী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। অভিযানের সময় সেখানে হাবিবুর রহমান নামে একজন ডিএমএফ চিকিৎসক রোগী দেখছিলেন।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেন। এছাড়া একই ভবনে লাইফ কেয়ার নামে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে বলে জানান পরিচালক ফজলুল হক।

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম চলতে দেয়া হবে না। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা ও অপচিকিৎসা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

    November 5, 2026

    আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত

    November 5, 2026

    ডুমুরিয়া গুলিতে যুবক নিহত

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.