মণিরামপুর সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় মণিরামপুর উপজেলা বিএনপির আয়োজনে জেলা পরিষদ অডিটেরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সভায় মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শহীদ বারী রবু। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান।
সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জিএম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন, মঈনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব বিল্লাল হুসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব মাস্টার হুমায়ুন আহমেদ, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক আবু বক্কর, শ্রমিক দলের সভাপতি মোমিন হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন এবং পৌর ছাত্রদলের সদস্য এনজেল পারভেজ রিফাতসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মরণসভা শেষে মরহুম জননেতা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং যশোরের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতাকর্মীরা।
