ডুমুরিয়া সংবাদদাতা :
ডুমুরিয়ায় গুলিতে যুবক নিহত হয়েছে। উপজেলার রংপুর ইউনিয়নের আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানের ভেতরে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়েও কিছু জানতে পারেননি বলে জানান।
