আশাশুনি সংবাদদাতা
আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের প্রজেক্ট ইনসেফশান মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।
উইমেন পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ড (ডব্লিউপিএইচএফ) এর অর্থায়নে ও ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
প্রজেক্টের কমিউনিকেশন ফর অ্যাডভোকসী অফিসার মার্জুবা আফরা প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন। নারীর নেতৃত্বে শান্তি ও দুর্যোগের পর ঘুরে দাঁড়ানো মূল বক্তব্য সামনে রেখে বলা হয়, বন্যা, ঘুর্ণিঝড়, লোনা পানি আর পাহাড় ধসের পর গ্রামে সমস্যা বাড়ে, ভয় বাড়ে।
তখন শান্তি রাখার কাজে নারীরাও নেতৃত্ব দিতে পারেন। এই লক্ষ্য নিয়ে ওয়াইএফসি-বিডি ও ইয়ুথ গ্লোবাল চালাচ্ছে “নারী অগ্রগতি” প্রকল্প। প্রশিক্ষণ ও দক্ষতা, পিস সার্কেল ও সংযোগ, সচেতনতা ও সমর্থন এবং শেখা ও নীতি সুপারিশ এর মত কার্যক্রম বাস্তবায়নে কাজ করা হবে নারী অগ্রগতি প্রকল্পের আওতায়।
যাতে নারীরা নারীদের শান্তি রক্ষা ও নেতৃত্বে দক্ষ, নারীদের দল গড়ে দুর্যোগ কমিটির সঙ্গে যুক্ত করা, পুরুষ ও সমাজের দায়িত্বশীলদের সঙ্গে নারী নেতৃত্ব এগিয়ে নেয়া, নারীদের আয়ের সুযোগ বৃদ্ধি করা যায় এবং মাঠের অভিজ্ঞতা সরকারের কাছে তুলে ধরা সম্ভব হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, এনজিও বারসিক প্রতিনিধি গাজী আসাদ,ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিনিধি দীপ রঞ্জন বিশ্বাস, অংশ গ্রহনকারীদের মধ্যে জহির আলিম, পবিত্র সরকার, মিনতি সরকার, রাবেয়া সুলতানা, সুমিত্রা বিশ্বাস, আসমা সুলতানা প্রমুখ আলোচনা রাখেন।
